ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৪:১৫ পিএম

৮ মাসের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ, আটক মা

৮ মাসের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ, আটক মা

জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত মাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

আজ রোববার (২৮ জুন) ভোরে উপজেলার ভাবকি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাওন ওই এলাকার হুমায়ূন আহমেদ ও শ্রাবন্তী আক্তার দম্পতির ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে ভোররাতে শিশুটিকে নিয়ে ঘর থেকে বের হন শ্রাবন্তী আক্তার।পরে শিশুটিকে হত্যার পর মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে পালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।স্থানীয়দের সন্দেহ হলে শ্রাবন্তীকে আটক করা হয়।

পরে পুকুরে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত নারীকে থানায় নিয়ে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে শিশুটিকে হত্যার পর পালানোর চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ মাসের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ, আটক মা

বাংলাদেশি সমর্থকদের জন্য যে বার্তা দিলেন মার্তিনেজ

দৌলতদিয়ার পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, তিন ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

১৭ বার পেছাল ওসমান হাদি হত্যা মামলা অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ