ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৪:৫৮ পিএম

চকরিয়ায় মাইক্রোবাস মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

চকরিয়ায় মাইক্রোবাস মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রোববার (২৮ জুন) সকালে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) এবং মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)। এদিকে আহত মোহাম্মদ শাহেদকে (২৪) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মাহবুব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার পেছনে আরোহী হিসেবে ছিলেন রাসেল ও শাহেদ। তারা গ্রামীণ একটি সড়ক থেকে বানৌজা-পেকুয়া সড়কে ওঠার সময় পেকুয়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান। আহত শাহেদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন

স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুজন একই এলাকার বাসিন্দা হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজনের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে এবং অন্যজনের মরদেহও হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়েছেন। তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলা নিয়ে খোঁচাখুচি না করলে লাগে না : আজেন্টিনা সমর্থক

চকরিয়ায় মাইক্রোবাস মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

মেসিকে সামনে পেলে যা করতে চান এই তরুণী

গ্যাস পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

কেপ ভার্দে আমাদের জন্যও সমস্যা তৈরি করবে : স্কালোনি

নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু