ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৬:২৮ পিএম

মাদারীপুরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

মাদারীপুরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের শিকিনোহাটা এলাকায় মাছের ঘেরের পুকুরের পানিতে ডুবে শ্রাবণী বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

আজ রোববার (২৮ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রাবণী একই এলাকার হাতেম আলী ফকিরের স্ত্রী।

জানা গেছে, শ্রাবণী তার বাড়ির পার্শ্ববর্তী এলাকার সাগর হাওলাদারের মাছের ঘেরে হাসের জন্য ঝিনুক সংগ্রহ করতে যান।

আরও পড়ুন

ঝিনুক সংগ্রহ শেষে তিনি সেখানে গোসল করার সময় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যান। কিছুক্ষণ পরে স্থানীয় লোকজন পানির মধ্যে শ্রাবণীর ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তার স্বজনদের খবর দেয়।
পরে পরিবার ও স্থানীয় লোকজনের সহযোগিতায় শ্রাবণীকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অখিল সরকার বলেন, পানিতে ডুবে মারা যাওয়া ওই নারী মৃগী রোগে আক্রান্ত ছিল।

হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

উত্তর কোরিয়াকে আটকাতে ৫ লাখ ‘ড্রোন যোদ্ধা’ গঠন করবে সিউল

বজ্রপাতের সময় এই সাধারণ ভুলগুলো ডেকে আনতে পারে মৃত্যু!

‘ডিসকাউন্ট না পেলে আরো বাড়ত ধর্ম উপদেষ্টার চিকিৎসা ব্যয়’

পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮ শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বিএএফ শাহীন কলেজ