ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ১২:০৪ এএম

দুই দফা দাবিতে বগুড়ায় ডাকঘর কর্মচারী সমিতির সমাবেশ 

দুই দফা দাবিতে বগুড়ায় ডাকঘর কর্মচারী সমিতির সমাবেশ 

বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘর কর্মচারীদের দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে এক সমাবেশ আজ শনিবার (২৭ জুন) বগুড়া পৌর উদ্যান চত্বরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতির বগুড়া জেলা সভাপতি তফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও ইদ্রিস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে প্রায় সাড়ে ৮ হাজার শাখা ডাকঘরে কর্মরত ২৩ হাজার কর্মচারী বেতন বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। অবিভাগীয় কর্মচারীদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধিসহ বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি না পেলে আগামী ৬ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালিত হবে।

আরও পড়ুন

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ আয়োজনে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দফা দাবিতে বগুড়ায় ডাকঘর কর্মচারী সমিতির সমাবেশ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৩ মাদকসেবীর কারাদণ্ড

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলায় ১ জন আহত

শিবিরের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী হেনস্তার অভিযোগ: প্রতিবাদে ছাত্রদলের স্মারকলিপি

ঢাকায় ৪০ লাখ টাকার জা/ল নোট জব্দ করলো পুলিশ

বগুড়া সোনাতলার ছেলে পাভেল অস্ট্রেলিয়ায় চিকিৎসা সেবায় কাজ করছেন