ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাকের ধাক্কায় নারী নিহত
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী- নেকমরদ মহাসড়কে ট্রাকের ধাক্কায় সুধবালা (৪৮) নামে এক নারী নিহত হয়েছে। এঘটনায় তার ছেলে সারজেন সিংহ ও বোন মেজানি রাণী আহত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুধবালা উপজেলার পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামের ধীরেন সিংহের স্ত্রী। আহতরা হলেন- নিহত সুধবালার ছেলে সারজেন সিংহ ও বোন ধনতলা ইউনিয়নের বানাগাও গ্রামের মেজানি রানী বিনত সিংহের স্ত্রী।
আহত মেজানি রানীর স্বামী বিনত সিংহ বলেন, আমার স্ত্রীসহ তিনজন ভাজতির বাড়ীতের বিয়ের মেহমান আনার জন্য যাচ্ছিল। পথিমধ্যে এমন দূর্ঘটনার শিকার হয়।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা ট্রাকচালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে।
মন্তব্য করুন







