ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ১২:০১ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৩ মাদকসেবীর কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৩ মাদকসেবীর কারাদণ্ড

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, মাদকের আড্ডা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সকাল থেকে গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় আটক করে গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের হীরকপাড়া এলাকার লিটনের ছেলে রাজু ইসলামকে(২০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

এছাড়া উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের খানসাপাড়া এলাকার মৃত কাদের সরকারের ছেলে শহিদ মিয়াকে (২০) আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা অর্থদণ্ড এবং পৌরসভার ৩নং ওয়ার্ডের ববনপুর এলাকার বিনয় চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাসকে(৩৫) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৩ মাদকসেবীর কারাদণ্ড

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলায় ১ জন আহত

শিবিরের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী হেনস্তার অভিযোগ: প্রতিবাদে ছাত্রদলের স্মারকলিপি

ঢাকায় ৪০ লাখ টাকার জা/ল নোট জব্দ করলো পুলিশ

বগুড়া সোনাতলার ছেলে পাভেল অস্ট্রেলিয়ায় চিকিৎসা সেবায় কাজ করছেন

নাটোরের রেললাইনে প্রাণ গেল গরু ব্যবসায়ীর