ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৬ ১১:৫৩ পিএম

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলায় ১ জন আহত

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলায় ১ জন আহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক যুবকের ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও তার সহযোগীর বিরুদ্ধে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বিরইল এলাকায় একটি হোটেলের সামনে এই ঘটনা ঘটে। ওই ঘটনায় গতকাল শনিবার দুপুরে ভুক্তভোগী পরিবার শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত জাহাঙ্গীর ওই এলাকার গাজীউর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিরইল গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে ইউপি সদস্য জাবেদ ও আব্দুল মজিদের পূর্ব থেকে শত্রুতা চলছিল। গতকাল শুক্রবার রাতে জাহাঙ্গীর বিরইলে একটি হোটেলের সামনে অবস্থান করার সময় পূর্ব শত্রুতার জেরে জাবেদ মেম্বার ও মজিদ অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা তাকে বেধড়ক মারধর শুরু করলে একপর্যায়ে জাহাঙ্গীরের মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন। ঘটনার সময় আহত জাহাঙ্গীরের গাড়ির যাত্রী অন্তর হোসেন সাদ্দাম ও তার স্ত্রী পাপিয়া খাতুন জাহাঙ্গীরকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা এ সময় ওই দম্পতিকেও শারীরিকভাবে হেনস্তা ও লাঞ্ছিত করে।

আরও পড়ুন

হামলার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য জাবেদ বলেন, আমি কোনো হামলা করিনি। তারা মারামারি করছিল ঠেকাতে গিয়ে জাহাঙ্গীর নিজেই একটি চেয়ার দিয়ে মারতে এসেছিলেন। উল্টো সেই চেয়ারের আঘাতেই তার নিজের মাথা ফেটে গেছে। এছাড়া মজিদও এই ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, বিরইল এলাকার মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলায় ১ জন আহত

শিবিরের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী হেনস্তার অভিযোগ: প্রতিবাদে ছাত্রদলের স্মারকলিপি

ঢাকায় ৪০ লাখ টাকার জা/ল নোট জব্দ করলো পুলিশ

বগুড়া সোনাতলার ছেলে পাভেল অস্ট্রেলিয়ায় চিকিৎসা সেবায় কাজ করছেন

নাটোরের রেললাইনে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

চাঁপাইনবাবগঞ্জে  ১৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার