ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৫ জুন, ২০২৬ ১২:৫৭ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে কীটনাশক পানে নারীর আত্নহত্যা

গাইবান্ধার সুন্দরগঞ্জে কীটনাশক পানে নারীর আত্নহত্যা, ছবি: সংগৃহীত।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে কীটনাশক পানে মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর আত্নহত্যা হয়েছে। মৃত মনোয়ারা বেগম উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের মতিন মিয়ার স্ত্রী। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম বুধবার বিকেলে তার বাড়িতে কীটনাশক পান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। 

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, কীটনাশক পান করে এক নারীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে কীটনাশক পানে নারীর আত্নহত্যা

১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর কোড ব্যবহার

প্রথমবার নকআউটে উঠে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

যুদ্ধের পর ইরান এখন বিশ্বে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র : পেজেশকিয়ান

নওগাঁর সাপাহার সীমান্তে পুশইনের শিকার ৯জনকে ফেরত নিলো বিএসএফ

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত : প্রধানমন্ত্রী