ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৫ জুন, ২০২৬ ১০:৪৫ এএম

মাদারীপুরে ভাইয়ের ঘুষিতে প্রাণ গেলো আরেক ভাইয়ের

মাদারীপুরে ভাইয়ের ঘুষিতে প্রাণ গেলো আরেক ভাইয়ের, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আরেক চাচাতো ভাই আলতাফ মাদবর (৪৫) মারা গেছেন। বুধবার (২৪ জুন) রাতে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই এলাকার মোসলেম মাদবরের ছেলে। তারা উভয়ই আপন চাচাতো ভাই।পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জায়গা-জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে আলতাফ মাদবরের সঙ্গে তার চাচাতো ভাই বারেক মাদবরের বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে তাদের দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও তর্কাতর্কি হয়। তর্কের একপর্যায়ে বারেক মাদবর উত্তেজিত হয়ে আলতাফ মাদবরের বুকে সজোরে ঘুষি মারেন। এতে আলতাফ মাদবর তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এদিকে এই ঘটনায় অভিযুক্ত বারেক মাদবর পলাতক আছেন।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সাংবাদিককে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে ভাইয়ের ঘুষিতে প্রাণ গেলো আরেক ভাইয়ের

বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প 

স্কটল্যান্ডকে হারিয়ে ব্রাজিলের দারুণ জয়

ভিনির জোড়া গোলে নাচছে ব্রাজিল