ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৫ জুন, ২০২৬ ১২:৩৯ এএম

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

ছবি : সংগৃহীত, অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক : ৪৬ বছর বয়সে ফের বিশ্ব মাতাতে মাঠে ফেরার ঘোষণা দিলেন ব্রাজিলের সাবেক ফুটবল লিজেন্ড রোনালদিনহো। গতকাল (মঙ্গলবার, ২৪ জুন) মায়ামিতে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনা এফসিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। দীর্ঘদিন পর ফুটবল মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত রোনালদিনহো। আর রাভেনা এফসির কর্ণধারের প্রত্যাশা, রোনালদিনহোর ফুটবল শৈল্পিতে বিশ্বমঞ্চে পরিচিত হবে তার ক্লাব।

ফুটবল খেলাকে নান্দনিক ও আকর্ষণীয় করেছেন বিশ্বের যেসব তারকা ফুটবলার তাদের তালিকায় অন্যতম রোনালদিনহো। অসাধারণ ড্রিবলিং, পাসিং অ্যাকুরেসি ও দূরপাল্লার শটে প্রতিপক্ষের জালে বল জড়ানো, পুরো ক্যারিয়ার জুড়েই বিশ্বকে নিজের জাত চিনিয়েছেন এই ব্রাজিলিয়ান প্লেমেকার।

২০০২ সালে ব্রাজিলের জার্সি গায়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে অভিষেক ঘটে রোনালদিনহোর। সেলেসাওদের দুই গ্রেট রোনালদো ও রিভালদোর সঙ্গে দারুণ জুটি গড়েন রোনালদিনহো। ফলস্বরূপ পঞ্চমবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে সাম্বার দেশ ব্রাজিল।

তবে ২০১০-র বিশ্বকাপে ফিট থাকলেও রোনালদিনহোকে দলে নেননি তৎকালীন কোচ দুঙ্গা। এরপর বেশ কয়েকবছর দলে অনিয়মিত মুখ ছিলেন রোনালদিনহো। পরে ২০১৪ সালে আর খেলোয়াড় রূপে মাঠে দেখা যায়নি রোনালদিনহোকে। এতদিন গ্যালারিতে বসে ব্রাজিলকে সমর্থন দিয়েছেন এই লিজেন্ড।

তবে এবার ৪৬ বছর বয়সে এসে ফের মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। মঙ্গলবার মায়ামিতে ইতালিয়ান ক্লাব রাভেনা এফসিতে যোগ দেন তিনি। দীর্ঘদিন পর ফুটবল মাঠে ফিরতে পেরে ভালোলাগা প্রকাশ করেন রোলানদিনহো।

আরও পড়ুন

রোনালদিনহো বলেন, ‘রাভেনা এফসির কর্ণধার ইগনাজিও সিপ্রিয়ানি আমার দীর্ঘদিনের বন্ধু। তার দলে খেলার সুযোগ পেয়ে ভালোই লাগছে। আশা করি, সবকিছু ভালো হবে।’

রোনালদিনহোকে দলে নিতে পেরে উচ্ছ্বসিত রাভেনা এফসির কর্ণধারও। তার প্রত্যাশা, রোনাদিনহো দলে ভেড়ায় বিশ্বমঞ্চে নতুন করে পরিচিত হবে রাভেনা এফসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

বাঁচা মরার ম্যাচে বসনিয়া ও কাতারের শুরুর একাদশে আছেন যারা

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙনে ১শ”৪০ পরিবারের বসতভিটা বিলীন