ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ০৪:৩৭ পিএম

অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে যা বলল ফিফা

অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে যা বলল ফিফা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ দল না খেললেও, দেশের মানুষের মাঝে টুর্নামেন্টটি নিয়ে উন্মাদনার কোনো কমতি নেই। বিশ্বকাপ চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন দলের সমর্থনে মানুষের উচ্ছ্বাস, মিছিল এবং বিশাল পতাকা প্রদর্শনের মাধ্যমে উৎসবে মেতে উঠতে দেখা যায়। ডিজিটাল দুনিয়ার কল্যানে এসব এখন বিশ্ববাসীও দেখছে। 

বাংলাদেশের ফুটবল ভক্তদের উন্মাদনার খবর বেশ গুরুত্ব দিয়েই প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম। চলমান বিশ্বকাপেও ফুটবল জ্বরে কাঁপছে গোটা দেশ। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণজমায়েতে খেলা দেখার ভিডিও শেয়ার করা হয়েছে ব্রাজিল সুপারস্টার নেইমারের টিমের পেজে। বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা নিয়ে এবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে ফিফা। সেই সঙ্গে বাংলায় ক্যাপশন জুড়ে দিয়েছে, ‘বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে’। এ যেন বাস্তবিক অর্থেই তাই। 

আরও পড়ুন

প্রসঙ্গত, বাংলাদেশে মোটাদাগে দুই দলের সমর্থক বেশি। আর্জেন্টিনা ও ব্রাজিল। ভৌগোলিক বা রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের সঙ্গে লাতিন আমেরিকান এই দুই দেশের কোনো বিশেষ সম্পর্ক না থাকলেও তাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। স্রেফ ভালোবাসা বললেও কখনো কখনো বিশেষণ কম হয়ে যায় হয়তো। প্রতিবার বিশ্বকাপের সময়ে ভক্তদের পাগলামোর অনেক খবর বেরোয়। ডিজিটাল দুনিয়ার কল্যাণে সেসব আবার হাজার মাইল দূরের আর্জেন্টিনা ব্রাজিলের গণ্ডিতেও পৌঁছে যাচ্ছে। 

১৯৮৬ সালে বাংলাদেশে প্রথমবারের মত টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল দেখানো হয়। তাও শুধুমাত্র নকআউট পর্বের খেলাগুলোই দেখানো হয়েছিল সেবার। সেসময়ের অনেক ফুটবলপ্রেমীদের মতে, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল নিয়ে উম্মাদনার শুরুটা মূলত তখন থেকেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে যা বলল ফিফা

ফ্রান্সে প্রথমবার ইবোলা শনাক্ত

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহতের ঘটনায় গ্রেপ্তার ২

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা

দুই দিনের রিমান্ডে অভিনেতা জাহের আলভী