ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ০৭:২৬ পিএম

ফিফার নতুন নিয়মের কোপে আগেভাগেই বিশ্বকাপ থেকে বাদ পড়ল ৫ দল

ফিফার নতুন নিয়মের কোপে আগেভাগেই বিশ্বকাপ থেকে বাদ পড়ল ৫ দল

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড শেষ হতে না হতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে পাঁচটি দলের। এর নেপথ্যে রয়েছে ফিফার নতুন এক নিয়ম। বিশ্বকাপে গ্রুপ পর্বের সমীকরণ মেলানোর নিয়মে ঐতিহাসিক পরিবর্তন এনেছে ফিফা।

দীর্ঘ অর্ধশতাব্দী বা ৫০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা চেনা নিয়ম ভেঙে এবারই প্রথম গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে গোল ব্যবধানের চেয়ে ‘হেড-টু-হেড’ বা মুখোমুখি লড়াইয়ের ফলাফলকে শীর্ষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফলে অনেক দলের কাগজে-কলমে আরও তিন পয়েন্ট পাওয়ার সুযোগ থাকলেও বাস্তবে তারা আর লড়াইয়ে থাকতে পারছে না।

গ্রুপপর্বের দ্বিতীয় ধাপের খেলা শেষে বিদায় নিশ্চিত হওয়া পাঁচটি দল হচ্ছে—হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান ও পানামা।

কী এই নতুন নিয়ম?

ফিফার নতুন নিয়ম অনুযায়ী, দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে ক্রমানুসারে বিবেচনা করা হবে—মুখোমুখি লড়াইয়ের ফল, গোল ব্যবধান, গোলসংখ্যা, ফেয়ার প্লে রেকর্ড (হলুদ ও লাল কার্ড) ও ফিফা র‌্যাঙ্কিং। এই নিয়মের কারণে গ্রুপপর্বের দুই ম্যাচ শেষেই কয়েকটি দলের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে।

দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে সর্বশেষ দল হিসেবে বাদ পড়েছে পানামা। আজ সকালে গ্রুপ ‘এল’-এ নিজেদের টিকিয়ে থাকার লড়াইয়ে ঘানার মুখোমুখি হয়েছিল দেশটি। কিন্তু বৃষ্টিভেজা ম্যাচে ঘানার কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে তারা। প্রথম ম্যাচেও কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো তাদের। 

আরও পড়ুন

যাদেরকে ভাবা হচ্ছিল এই বিশ্বকাপের ডার্ক হর্স বা চমক, সেই আর্দা গুলার আর কেনান ইলদিজদের তুরস্ক এখন এক দুঃস্বপ্নের নাম। বিশ্বকাপের ইতিহাসে ১৯৬৬ সালের পর এটাই রেকর্ড- দুই ম্যাচে সর্বোচ্চ ৬২টি শট নিয়েও কোনো গোল করতে পারেনি তুরস্ক! অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারের পর প্যারাগুয়ের ১০ জনের দলের বিপক্ষেও গোল করতে ব্যর্থ হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।

৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ক্যারিবীয় দেশ হাইতির কপাল পুড়েছে ব্রাজিলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে। এর আগে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল তারা। দুই ম্যাচে কোনো গোল না করেই ৮৩ নম্বর র‍্যাংকিংয়ের দলটির বিদায় নিশ্চিত হয়ে গেছে। 

এদিকে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করেছিল তিউনিসিয়া। তবে নতুন ত্রাতা হার্ভে রেনার্ড ডাগআউটে এসেও ভাগ্য বদলাতে পারেননি। বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে হেরেছে তারা। টানা দ্বিতীয় হারে বিদায় নিশ্চিত হয়েছে আফ্রিকার দলটির।

বিশ্বকাপের নবাগত দল জর্ডান গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও আলজেরিয়ার মতো কঠিন গ্রুপে পড়েও দুর্দান্ত লড়াই করেছে। অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হারার ম্যাচে আলি ওলওয়ান জর্ডানের পক্ষে বিশ্বকাপের ইতিহাসের প্রথম গোলটি করেন। পরের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নিজার আল রাশদানের গোলে প্রথমার্ধে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার নতুন নিয়মের কোপে আগেভাগেই বিশ্বকাপ থেকে বাদ পড়ল ৫ দল

ফেনীতে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে কাজ করবে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

ঢাকাসহ ১১ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

বগুড়ার শাজাহানপুরে বেবী আইসক্রীমের ৪০ হাজার টাকা জরিমানা