ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৫ জুন, ২০২৬ ১০:৫০ এএম

বিশ্বকাপ ফুটবলে নকআউটের প্রথম প্রতিপক্ষ কারা

বিশ্বকাপ ফুটবলে নকআউটের প্রথম প্রতিপক্ষ কারা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: শুরু হয়েছে বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ রাউন্ডের ম্যাচ। যেখানে ঠিক হয়ে যাবে নকআউটে কে হচ্ছে কার প্রতিপক্ষ। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। যার মধ্যে কেবল দুটি দলের প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে, সাউথ আফ্রিকা এবং কানাডা একে অপরের বিপক্ষে খেলবে।

নকআউটের হিসেব অনুযায়ীয় এ এবং বি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল একে অপরের বিপক্ষে লড়বে। কানাডা এবং সাউথ আফ্রিকা নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ করেছে। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম সহ-আয়োজক কানাডার বিপক্ষে মাঠে নামবে সাউথ আফ্রিকা। ম্যাচটি হবে আসরের প্রথম নকআউট, ২৯ তারিখ মাঠে গড়াবে। বাংলাদেশ সময় ২৮ তারিখ দিবাগত রাত ১টা লড়বে দুদল।এ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে সাউথ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে সরাসরি নকআউটের টিকিট কাটে সাউথ আফ্রিকা। ম্যাচে হেরে গেলে কিংবা ড্র করলে অবশ্য অবস্থান ধরে রাখতে পারত না তারা। অন্যদিকে রাতে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে টেবিলে দুইয়ে নেমে আসে কানাডা।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবলে নকআউটের প্রথম প্রতিপক্ষ কারা

মাদারীপুরে ভাইয়ের ঘুষিতে প্রাণ গেলো আরেক ভাইয়ের

বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প 

স্কটল্যান্ডকে হারিয়ে ব্রাজিলের দারুণ জয়