ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৯ জুন, ২০২৬ ০৯:৩৫ পিএম

বগুড়ায় ৫২ মামলার আসামি পিন্টু কারাগারে

বগুড়ায় ৫২ মামলার আসামি পিন্টু কারাগারে

স্টাফ রিপোর্টার : বগুড়ায় র‌্যাবের হাতে গ্রেফতার ৫২ মামলার আসামি রেইনবো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মো: আমিরুজ্জামান পিন্টু (৫৫)কে কারাগারে পাঠানো হয়েছে। ধৃত পিন্টু বগুড়া মহানগরের মালগ্রাম খন্দকারপাড়ার ডা. আবু জাফরের ছেলে।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুন বৃহস্পতিবার ভোর ৪টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি দল বগুড়া মহানগরের মালগ্রাম খন্দকার পাড়া এলাকায় অভিযান চালিয়ে পিন্টুকে গ্রেফতার করে। এরপর তাকে সদর থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।

তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গ’সহ বিভিন্ন অভিযোগে সর্বমোট ৫২টি মামলা রয়েছে। উল্লেখ্য, পালিয়ে যাওয়ার পর বগুড়ায় হাজারো গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে আমিরুজ্জামান পিন্টুর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছিলেন আমানতকারীরা। পুলিশ সূত্র জানায়, বগুড়ায় আমিরুজ্জামান পিন্টুর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক ব্যক্তির কাছ প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

তিনি ‘রেইনবো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’সহ কয়েকটি প্রতিষ্ঠান খুলে অধিক মুনাফা দেওয়ার প্রলোভনে আমানতকারীদের কষ্টার্জিত টাকাগুলো আত্মসাৎ করেন। ভুক্তভোগীরা তার প্রতিষ্ঠান ও বাড়ি ঘেরাও করলেও তাকে খুঁজে পাননি সেসময়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গতকাল বৃহস্পতিবার ভোরে র‌্যাব তাকে গ্রেফতার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৫২ মামলার আসামি পিন্টু কারাগারে

তিস্তা মহাপরিকল্পনার প্রকল্প দ্রুত একনেকে পাস হবে: পানিসম্পদমন্ত্রী

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ : অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেফতার

বিয়েরবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের ছোবলে স্কুল ছাত্রীর মৃত্যু

গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের পোশাক, গেজেট প্রকাশ