ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৯ জুন, ২০২৬ ০৮:২৯ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু খাদ্যে ক্ষতিকর রং দেওয়ায় লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু খাদ্যে ক্ষতিকর রং দেওয়ায় লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষতিকর রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে আরএফ ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল বটতলা বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন সরকারি নীতিমালা উপেক্ষা করে ক্ষতিকর রং মিশিয়ে শিশুদের খাদ্য হিসেবে চিপস উৎপাদন ও বাজারজাত করে আসছিল বলে অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উৎপাদন কার্যক্রম পরিদর্শনের সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মান নিয়ন্ত্রণে ঘাটতি এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযান শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম হোসেন।

আরও পড়ুন

সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানান, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এবং খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে অনিয়ম রোধে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এর আগে সিরাজগঞ্জ শহরের বড় বাজারে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রি করার অপরাধে দ্ইু ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল সেখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু খাদ্যে ক্ষতিকর রং দেওয়ায় লাখ টাকা জরিমানা

টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে আহত

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ২

হাইতির বিপক্ষে ৭-১ গোলে জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে ব্রাজিল

রাষ্ট্র সংস্কারে সরকারকে ছাড় দেওয়া হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী