লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে মমিনের গ্যারেজ রেলগেটে ট্রেনে কাটা পড়ে মশিয়ার রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মশিয়ার ওই এলাকার তৈয়ব আলীর ছেলে। আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের আদিতমারী মমিনের গ্যারেজ রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন মশিয়ার রহমান রেললাইনে হাঁটছিলেন। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬৬নং কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তার পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
আরও পড়ুনআদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লালমনিরহাট রেলওয়ে থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।
মন্তব্য করুন







