ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ০৮:৫৪ পিএম

বগুড়ার কাহালুতে মাদকসহ কারবারি ও সেবী গ্রেফতার

বগুড়ার কাহালুতে মাদকসহ কারবারি ও সেবী গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু থানার পুলিশ উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর পগুইল পাড়া গ্রামে গতকাল সোমবার দিবাগত রাতে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত মাদক কারবারি মো: হারুনুর রশিদের(৪৭)বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করেছে।

একই সময়ে তার বাড়িতে অবস্থান করা মাদক সেবী ও বিক্রেতা শাকিল আহমেদকেও (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হারুনুর রশিদ ইসবপুর পগুইল পাড়া গ্রামেরমো: দিলবর রহমানের এবং শাকিল আহমেদ একই ইউনিয়নের বীরপাল্লা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

এএসআই মোজাম্মেল হক জানান, মাদক কারবারি মো: হারুনুর রশিদ ওরফে হারুন মাদক ব্যবসার  নিরাপত্তার জন্য তার বাড়ির চারপাশে ৪ টি সিসি ক্যামেরা লাগিয়ে দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছিল। এই ক্যামেরার মাধ্যমে আইন শৃখংলা রক্ষাকারী বাহিনীসহ অপরিচিত কারো গতিবিধি লক্ষ্য করতো।

আরও পড়ুন

তিনি আরও জানান  ঘটনার দিন রাত সাড়ে ১২ টার সময়  ঐ বাডিতে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় ওই গ্রামের বিক্ষুদ্ধ মানুষ হারুনের বাড়িতে লাগানো ৪টি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাতেই মাদক আইনে মামলার করে গতকাল মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে মাদকসহ কারবারি ও সেবী গ্রেফতার

নিয়ম ভেঙে বিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে পারেন ট্রাম্প

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগের তদন্ত

দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

১৯ বছর পর বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-আলজেরিয়া

পাবনার সুজানগরে নৌ-পথে ভাড়া বৃদ্ধি