বগুড়ার কাহালুতে মাদকসহ কারবারি ও সেবী গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু থানার পুলিশ উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর পগুইল পাড়া গ্রামে গতকাল সোমবার দিবাগত রাতে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত মাদক কারবারি মো: হারুনুর রশিদের(৪৭)বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করেছে।
একই সময়ে তার বাড়িতে অবস্থান করা মাদক সেবী ও বিক্রেতা শাকিল আহমেদকেও (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হারুনুর রশিদ ইসবপুর পগুইল পাড়া গ্রামেরমো: দিলবর রহমানের এবং শাকিল আহমেদ একই ইউনিয়নের বীরপাল্লা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
এএসআই মোজাম্মেল হক জানান, মাদক কারবারি মো: হারুনুর রশিদ ওরফে হারুন মাদক ব্যবসার নিরাপত্তার জন্য তার বাড়ির চারপাশে ৪ টি সিসি ক্যামেরা লাগিয়ে দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছিল। এই ক্যামেরার মাধ্যমে আইন শৃখংলা রক্ষাকারী বাহিনীসহ অপরিচিত কারো গতিবিধি লক্ষ্য করতো।
তিনি আরও জানান ঘটনার দিন রাত সাড়ে ১২ টার সময় ঐ বাডিতে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় ওই গ্রামের বিক্ষুদ্ধ মানুষ হারুনের বাড়িতে লাগানো ৪টি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাতেই মাদক আইনে মামলার করে গতকাল মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172821