ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০৭:৪৯ পিএম

ময়মনসিংহে ভালুকায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহে ভালুকায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলা প্রেসক্লাব সংলগ্ন মেঘার মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত ফয়সাল মুক্তাগাছা উপজেলার বেনীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকত এবং ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে কাজ শেষে বাসায় ফিরছিলেন ফয়সাল। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে, তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে কীটনাশক ট্যাবলেট খেয়ে নারীর আত্নহত্যা

নাটোরের লালপুরে ফসলি জমির মাটি কাটায় ইটভাটা মালিকসহ গ্রেফতার ২

ময়মনসিংহে ভালুকায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

বাজেটে সর্বোচ্চ ৯৪৯ কোটি টাকা পেল ঢাকা বিশ্ববিদ্যালয়

দিনাজপুরের ফুলবাড়ীতে ওজনে লিচু বিক্রি প্রতি কেজি ৭০-৮০ টাকা

বরগুনায় ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার