ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০৭:১৮ পিএম

বরিশালে দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান

বরিশালে দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান

বরিশালে দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিল ফুটবল দল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন তাওহীদ ইসলাম নামের এক কলেজ শিক্ষার্থী।

আজ রোববার (১৪ জুন) দুপুরে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। এসময় আর্জেন্টিনার সমর্থকরা তাকে বরণ করে নেয়।

তাওহীদ বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

আরও পড়ুন

তাওহীদ বলেন, খেলায় হার জিত থাকবে সেটা স্বাভাবিক। কিন্তু দেশব্যাপী ব্রাজিলের জার্সি পড়া চোর ধরা পড়ায় মর্মাহত আমি। শুধু চুরি নয়, ব্রাজিলের সমর্থকরা তাদের জার্সি পরে ইভটিজিংও করছে। এই কারণে আমার বান্ধবীরা আমাকে লজ্জা দেয়। তাই বান্ধবীর কথায় অনুপ্রাণিত হয়ে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ করে আর্জেন্টিনায় যোগ দিয়েছি।

ঘটনাস্থলে উপস্থিত আকিবুল ইসলাম জানিয়েছেন, দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে এবং শপথ বাক্য পাঠ করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগ দিয়েছে তাওহীদ। আমরা তাকে স্বাগত জানিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিব খানকে বিলাসবহুল ঘড়ি উপহার দিলো চ্যানেল আই

বরিশালে দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান

দেশ ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে বনলতা সেন

রাজবাড়ীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

মাদারীপুরে মানবপাচার মামলায় শাশুড়ি গ্রেপ্তার, জামাতাকে খুঁজছে পুলিশ

চট্টগ্রামে সড়ক ও ফুটপাত থেকে ২০০ দোকান উচ্ছেদ