দেশে মুক্তির পর ‘বনলতা সেন’ সিনেমা এবার দেশের সীমানা পেরিয়ে অস্ট্রেলিয়ায় মুক্তির অপেক্ষায়। কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যচর্চা এবং তার কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
চলচ্চিত্রটির নির্মাণশৈলী, দৃশ্যায়ন, সংলাপ ও অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচক ও দর্শক উভয়ের কাছেই।
সম্প্রতি সামাজিকমাধ্যমে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানান, চলচ্চিত্রটি অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও এডেলাইডে মুক্তি পেতে যাচ্ছে।
এ বিষয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, দেশে ‘বনলতা সেন’ যেভাবে দর্শকদের ভালোবাসা পেয়েছে, তা আমাদের অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, শুধু অস্ট্রেলিয়াই নয়, পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা রয়েছে। আমরা চাই বাংলা সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক এই কাজটি আন্তর্জাতিক দর্শকদের কাছেও পৌঁছে যাক।
আরও পড়ুন
নিউজ ডেস্ক




_medium_1781356872.jpg)
_medium_1781354135.jpg)


