বরগুনায় ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
বরগুনার তালতলী থানায় কর্মরত কনস্টেবল ফারুক গাজীর লাশ আজ রবিবার (১৪ জুন) সকালে থানার ব্যারাক থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১৩ জুন) রাতে ডিউটি শেষ করে ভোরের দিকে থানার ব্যারাকে এসে ফারুক গাজী ঘুমিয়ে পড়েন। সকাল ৯টার দিকে তিনি ব্যারাকে বসে কীটনাশক গ্যাস ট্যাবলেট সেবন করেন। কিছুক্ষণের মধ্যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ব্যারাকের অন্য পুলিশ সদস্যরা বিষয়টি টের পান।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফারুক গাজী চিরকুট লিখে গেছেন। তবে চিরকুটে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুনবরগুনার সহকারী পুলিশ সুপার ( আমতলী সার্কেল) তারিকুল ইসলাম মাসুদ জানান, প্রাথমিকভাবে গ্যাস ট্যাবলেট সেবনের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও আত্মহত্যার কারণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুট খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1781443010.jpg)
_medium_1781441857.jpg)
-6a2e9466d2126_medium_1781441589.jpg)


