বাজেটে সর্বোচ্চ ৯৪৯ কোটি টাকা পেল ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি প্রতিনিধি: দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২৬-২৭ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির জন্য ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে।
আরও পড়ুনএছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








