ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ০৬:৪৫ এএম

নেপা‌লের রাষ্ট্রপতি-‌স্পিকারকে বাংলাদেশের আম উপহার

ছবি, সংগৃহীত, নেপা‌লের রাষ্ট্রপতি-‌স্পিকারকে বাংলাদেশের আম উপহার

বাংলাদেশের কূটনৈতিক সৌহার্দ্যের অংশ হিসেবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এবার দেশটির বিশিষ্ট ব্যক্তিদের মাঝে উপহার হিসেবে পাঠানো হয়েছে বাংলাদেশের বিখ্যাত আম। ‘সিজন’স বেস্ট কমপ্লিমেন্টস’ কর্মসূচির আওতায় এই উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস।

এবারের আয়োজনে ১ হাজার ৭৫০ কেজিরও বেশি উন্নতমানের বাংলাদেশি আম নেপালের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হয়। এর মধ্যে ছিলেন রাষ্ট্রীয় পদাধিকারী, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

দূতাবাসের কর্মকর্তারা নেপালের রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রিসভার সদস্যসহ ৩৬০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তির কাছে আমের উপহার পৌঁছে দেন। বাংলাদেশের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

উপহার হিসেবে পাঠানো আমগুলো সংগ্রহ করা হয়েছে দেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের দুটি বাগান থেকে। সতেজতা ও গুণগত মান বজায় রেখে সেগুলো কাঠমান্ডুতে পাঠানো হয়।

আরও পড়ুন

বিশেষভাবে পাঠানো হয় ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত জনপ্রিয় ‘ক্ষীরশাপাত’ আম, যা স্বাদ ও গুণগত মানের জন্য দেশ-বিদেশে ব্যাপক পরিচিত। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা আম হিসেবেও এটি সমাদৃত।

দূতাবাসের মতে, এই ধরনের উদ্যোগ বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে বিদ্যমান আন্তরিক সম্পর্ককে আরও গভীর করবে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। কূটনৈতিক সৌহার্দ্য, উষ্ণতা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের একটি অনন্য উদাহরণ হিসেবেই এই আয়োজনকে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

পটুয়াখালীতে ধর্ষণচেষ্টা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেফতার

উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা

‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’

৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো