ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ০৬:২৬ এএম

দুই দলের দুই তারকাকে ছাড়াই যে একাদশ নিয়ে মাঠে নামছে কানাডা-বসনিয়া

ছবি, সংগৃহীত, দুই দলের দুই তারকাকে ছাড়াই যে একাদশ নিয়ে মাঠে নামছে কানাডা-বসনিয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা। ম্যাচ শুরুর আগে ঘোষিত একাদশে বড় চমক দেখা গেছে দুই দলেই। কানাডা পাচ্ছে না তাদের সবচেয়ে বড় তারকা আলফন্সো ডেভিসকে, আর বসনিয়া মূল একাদশে রাখেনি অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকোকে।

হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় কানাডার শুরুর একাদশে জায়গা হয়নি বায়ার্ন মিউনিখ তারকা ডেভিসের। তবে দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলা বর্তমান স্কোয়াডের ওপর পূর্ণ আস্থা রয়েছে কোচিং স্টাফের। স্বাগতিক সমর্থকদের সমর্থনকে পুঁজি করে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় কানাডা।

আক্রমণভাগে কানাডার সবচেয়ে বড় ভরসা জোনাথন ডেভিড। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ডের কাঁধেই থাকবে গোলের প্রধান দায়িত্ব।

অন্যদিকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা বসনিয়া-হার্জেগোভিনা ম্যাচ শুরু করছে অভিজ্ঞ তারকা এডিন জেকোকে বেঞ্চে রেখে। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে তাকে নামানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

কানাডার একাদশ

ম্যাক্সিম ক্রেপিউ (গোলরক্ষক), অ্যালিস্টার জনস্টন, লুক ডি ফুগেরোলেস, ডেরেক কর্নেলিয়াস, রিচি লারিয়া, স্টিফেন ইউস্তাকিও, ইসমাইল কোনে, লিয়াম মিলার, জোনাথন ডেভিড, তানি ওলুওয়াসে, তাজন বুকানন।

বসনিয়া-হার্জেগোভিনার একাদশ

নিকোলা ভাসিলজ (গোলরক্ষক), তারিক মুহারেমোভিচ, সাইদ কোলাসিনাক, অমর দেদিক, নিকোলা কাতিচ, ইভান বেসিক, বেঞ্জামিন তাহিরোভিচ, অমর মেমিচ, এরমেদিন দেমিরোভিচ, এসমির বাজরাকতারেভিচ, জোভো লুকিক।

টরন্টোর মাঠে অনুষ্ঠিতব্য এই ম্যাচে স্বাগতিক সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিতে চাইবে কানাডা, আর বসনিয়া-হার্জেগোভিনা চাইবে বিশ্বকাপের মঞ্চে চমক দেখাতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে বিরল সূর্যগ্রহণ, ৬ মিনিট অন্ধকারে থাকবে যেসব অঞ্চল

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়া সেই চাচি গ্রেপ্তার

কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠছে অসময়ের তরমুজ চাষ, জলবায়ু অভিযোজন পদ্ধতি