ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ১২:৩৭ এএম

ব্রাজিল ম্যাচের আগে দুই পরিবর্তন মরক্কোর

ব্রাজিল ম্যাচের আগে দুই পরিবর্তন মরক্কোর

স্পোর্টস ডেস্কঃ  বিশ্বকাপ অভিযান শুরুর আগেই মরক্কো দুটি পরিবর্তন করেছে। ইনজুরির কারণে উইঙ্গার আবদে এজালজুলি ও ডিফেন্ডার নায়েফ অগার্ড বিশ্বকাপ দলে থাকছেন না।

রিয়াল বেটিসের ফরোয়ার্ড আবদে এজালজুলি গত সপ্তাহে নরওয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন। তার পরিবর্তে মরক্কো দলে ডাক পেয়েছেন এ্যাঙ্গার্সের আমিনে সাবাই।

অন্যদিকে মার্সেইর সেন্টার-ব্যাক নায়েফ অগার্ড ঊরুর অস্ত্রোপচারের কারণে মার্চের পর থেকে মাঠে নামতে পারেননি। তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি মরক্কো, ফলে অগার্ডের পরিবর্তে দলে যোগদান করেছেন মারওয়ানে সাদানে।

আরও পড়ুন

মরক্কোর টিম ম্যানেজমেন্ট এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে অধিনায়ক আশরাফ হাকিমি ইনজুরি আক্রান্ত দুই সতীর্থের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। হাকিমি লিখেছেন, ‘ফুটবল অনেক সময় নিষ্ঠুর হতে পারে। প্রথম দিন থেকে তুমি দলকে যা দিয়েছো তার জন্য ধন্যবাদ। আমরা সবাই তোমাদের জন্য লড়াই করবো। আমরা তোমাদের ভালোবাসি।’

মরক্কো আগামীকাল শনিবার দিবাগত রাতে গ্রুপ-সি’র প্রথম ম্যাচে নিউ জার্সিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস ভারতের

হরমুজ প্রণালিতেও লক্ষ্য অর্জনে ব্যর্থ ওয়াশিংটন : ইরানি সেনাবাহিনী

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে : ইসি সচিব

মাঠে নেমেই নিষিদ্ধ হলেন নেইমার

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে আহত ১২

বঙ্গভবন ছাড়লেন সদ্যবিদয়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন