ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০২:৫৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে আহত ১২

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে আহত ১২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন।

আজ রোববার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে দিগন্ত পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কসবা উপজেলার কুটি থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল।

আরও পড়ুন

পথে গোলাসার এলাকা অতিক্রম করার সময় বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে আহত ১২

বঙ্গভবন ছাড়লেন সদ্যবিদয়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বগুড়ার মহাস্থান থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ভিনিতে নজর আর্সেনালের

১৫ দিনে ২০০ মার্কিন সেনা হত্যার দাবি ইরানের

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন