ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ১১:৩৮ পিএম

খনন কাজ পরিদর্শন করলেন এমপি মুনতাকিম

খনন কাজ পরিদর্শন করলেন এমপি মুনতাকিম

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে দেড় কিলোমিটার খালে ফিরেছে প্রাণ। পানির প্রবাহ দেখে মুগ্ধ হলেন এমপি। এলাকাবাসী বলছে, পানির প্রবাহ বইছে বহুদিন পর। খালের পার্শ্ববর্তী জমির মালিকদের মুখে ফুটেছে হাসি। ফসল চাষে এ খাল তাদের আর্শিবাদ হবে বলে এলাকাবাসী জানান। সেই প্রাণ ফেরা খাল খনন পরিদর্শন করলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।

এসময় এমপি আব্দুল মুনতাকিম বলেন, এ খাল কৃষকদের ভাগ্য খুলে দিবে। এ এলাকার কৃষকদের জন্য খাল খনন অত্যন্ত প্রয়োজন ছিল। বর্তমান সরকার দেশের সকল খাল খনন করে কৃষিতে বিপ্লব ঘটাবে। তিনি আজ শুক্রবার (১২ জুন) দুপুরে পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামে এ খাল খনন পরিদর্শন করেন।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, ওসি লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান আবু সায়েম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শিব্বির আহমেদ, পুটিমারী ইউপি জামায়াতের আমীর আফজালুল হক প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খনন কাজ পরিদর্শন করলেন এমপি মুনতাকিম

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডল জব্দ গ্রেফতার ৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামপাঙ্গাসী-বৈকুণ্ঠপুর সড়কের বেহাল দশা

সানোয়ারের প্রাণ গেল আইভরি কোস্টে, ২৩ দিনেও দেশে ফেরেনি মরদেহ

পাবনার সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

বগুড়ার গাবতলীতে মাদক সেবনকারী ৩ জনকে গ্রেফতার