ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ১১:২৪ পিএম

রোহিঙ্গা ক্যাম্পের প্রশিক্ষণ কেন্দ্রে আগুন

রোহিঙ্গা ক্যাম্পের প্রশিক্ষণ কেন্দ্রে আগুন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিএনআরএস (সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ)-এর একটি প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আশপাশের কয়েকটি ঝুপড়ি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন রোহিঙ্গারা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশিক্ষণ কেন্দ্রের ভেতর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

ক্যাম্প সূত্রে জানা গেছে, সিএনআরএসের সাপোর্ট স্টাফ শাকিল প্রথম আগুন দেখতে পান। পরে তিনি দ্রুত আশপাশের লোকজনকে বিষয়টি জানালে স্থানীয় রোহিঙ্গারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। আগুনের খবর পেয়ে ক্যাম্পের স্বেচ্ছাসেবক দল ও উখিয়া ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেন।

আরও পড়ুন

প্রশিক্ষণ কেন্দ্রটি বাঁশ, কাঠ ও ত্রিপল দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পুরো স্থাপনাটি পুড়ে ছাই যায়। আগুনের তাপে পাশের কয়েকটি ঝুপড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে স্থানীয়দের দ্রুত উদ্যোগে আগুন আরও বড় এলাকায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।এ ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া ফতেহ আলী বাজারের ব্যবসায়ী আলাল হত্যা মামলার পাঁচ আসামির জামিন নামঞ্জুর

চাকরি দেয়ার নাম করে বিছানায় নিয়ে যাওয়া ন্যাক্কারজনক : শ্যামল

নওগাঁর নিয়ামতপুরে স্বস্তির বৃষ্টিতে রোপা আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, শ্রমিক সংকটে কৃষক

বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি জামিন নামঞ্জুর

'জামায়াতে ইসলামের মানুষগুলোর দ্বিতীয় স্ত্রী কি সবসময় হোটেলেই থাকে?'

সিরাজগঞ্জে খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার