ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ০৫:০৬ পিএম

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ, থানায় অভিযোগ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ, থানায় অভিযোগ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান প্রধান নিখোঁজ হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা থেকে দাউদকান্দিতে আসেন জিসান প্রধান। রাতে উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে নিজ বাড়িতে যাওয়ার কথা ছিল তার। পথে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে সর্বশেষ গত বৃহস্পতিবার রাত ৮টা ২৯ মিনিটে সক্রিয় (অনলাইন) থাকার তথ্য দেখা গেছে। এরপর থেকে তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা আর কোনো যোগাযোগ করতে পারছেন না। আত্মীয়-স্বজন ও পরিচিতদের সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও জিসানের সন্ধান মেলেনি।

এই ঘটনায় নিখোঁজ জিসানের বড় ভাই দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে নিখোঁজ নেতার মোবাইল ফোন বন্ধ এবং তার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ (নিষ্ক্রিয়) পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

জিসান প্রধানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ বলেন, গতকাল রাতে বাড়িতে আসার কথা ছিলো। কিন্তু এশার নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাই। তার ফেইসবুক ডিঅ্যাক্টিভ করা হয়েছে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। প্রশাসন এখন পর্যন্ত তার কোনো খোঁজ দিতে পারিনি।

দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর যুববিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, জিসান গতকাল ঢাকা থেকে দাউদকান্দি এসে মডেল মসজিদে এশার নামাজ পড়ে। তার গ্রামের বাড়ি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে যাওয়ার কথা ছিলো। কিন্তু সে বাড়ি ফিরেনি। আমরা প্রশাসনের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করছি।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সামছুল আলম প্রধান বলেন, অভিযোগ পেয়েছি। সে অনুযায়ী তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ, থানায় অভিযোগ

কুশিকাটায় সিনথিয়া জিমের নতুন দিগন্ত

মদনপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

নির্যাতিত নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলছে “পল্লীশ্রী”

প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট বলে আখ্যায়িত করলো জামায়াত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী