ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ০৬:২৩ পিএম

হিলিতে দাম কমেছে পেঁয়াজের

হিলিতে দাম কমেছে পেঁয়াজের

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫টাকা করে। নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। সরবরাহ এমন থাকলে দাম বাড়বে না বলে দাবি বিক্রেতাদের।

আজ বৃহস্পতিবার (১১ জুন) সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারের প্রতিটি দোকানেই পেঁয়াজের যথেষ্ট সরবরাহ আছে, সরবরাহ বাড়ার সাথে সাথে দাম আগের তুলনায় কমতির দিকে রয়েছে। দু’দিন আগেও যে পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা সাকিল আহমেদ বলেন, সরবরাহ বেশ ভালো থাকায় পেঁয়াজের দাম বেশকিছু দিন ধরেই স্বাভাবিক ছিল। তবে গত দু’দিন  বৈরী আবহাওয়ার কারণে মোকামে পেঁয়াজের সরবরাহ কিছুটা ঘাটতি দেখা দিয়েছিল।

আরও পড়ুন

এর ফলে মোকামেই পেঁয়াজের দাম কিছুটা বাড়তি হয়েছিল। আমাদের সেখানে ৩৭ টাকা কেজি দরে কিনতে হচ্ছিল, খরচ দিয়ে আমরা বিক্রি করছিলাম ৪০ টাকা কেজি দরে। তবে এখন মোকামে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বাড়ায় দাম কিছুটা কমতে শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে দাম কমেছে পেঁয়াজের

প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা ভারতীরাজা আর নেই

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ?

লাইসেন্স বাতিলের পর এবার আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন

বাজেটে সবধরনের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর