ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ০৩:৩৫ পিএম

নাটোরে ইরান ফুটবল দলের সমর্থকদের শোভাযাত্রা

নাটোরে ইরান ফুটবল দলের সমর্থকদের শোভাযাত্রা, ছবি: দৈনিক করতোয়া।

নাটোর প্রতিনিধি : চলমান ফুটবল বিশ্বকাপে ইরান দলের প্রতি আয়োজক দেশের ‘বিমাতাসুলভ’ আচরণের প্রতিবাদে এবং ইরানের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা করেছে স্থানীয় সমর্থকরা। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নাটোর প্রেস ক্লাব চত্বরে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। 

নাটোর ও আশেপাশের এলাকার ইরান সমর্থকেরা ব্যানার ও ইরানের জাতীয় পতাকা হাতে প্রেসক্লাব চত্বরে এসে জড়ো হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে কথা সাহিত্যিক ও ইরান সমর্থক ড. জাকির তালুকদার বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশে সাধারণত ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানির মতো পরাশক্তি দলগুলোর সমর্থকদের তুমুল উন্মাদনা দেখা যায়। আমাদের মধ্যেও অনেকে ওইসব ঐতিহ্যবাহী দলের সমর্থক। তবে একটি বিশেষ জায়গায় দাঁড়িয়ে আমরা এবার ইরান ফুটবল দলকে নৈতিকভাবে সমর্থন দিচ্ছি।

 

আরও পড়ুন

তিনি অভিযোগ করে বলেন, এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক দেশ আমেরিকা (যুক্তরাষ্ট্র)। তারা ইরান ফুটবল দলের সাথে শুরু থেকেই এক ধরনের বিমাতাসুলভ ও বৈষম্যমূলক আচরণ করে আসছে, যা ক্রীড়াঙ্গনের চেতনা পরিপন্থী। খেলার মাঠকে রাজনৈতিক প্রতিহিংসার বাইরে রাখা উচিত। একজন ফুটবলপ্রেমী হিসেবে আমরা আমেরিকার এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

শোভাযাত্রায় অংশ নেয়া সমর্থকেরা জানান, বৈশ্বিক এই টুর্নামেন্টে সব দলের জন্য সমান সুযোগ ও সম্মান নিশ্চিত করার দাবিতেই তাদের এই অভিনব অবস্থান। তারা আশা প্রকাশ করেন, মাঠের বাইরে যত প্রতিকূলতাই থাকুক না কেন, ইরান দল তাদের সেরা খেলা উপহার দিয়ে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে।  পতাকা উত্তোলন ও শোভাযাত্রায় নাটোরের বিভিন্ন শ্রেণি-পেশার ইরান ফুটবল দলের সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ইরান ফুটবল দলের সমর্থকদের শোভাযাত্রা

সংসদে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

দিনাজপুরের চিরিরবন্দরে নিজস্ব উদ্যোগে নতুন রাস্তা নির্মাণ

ওমান উপকূলে মার্কিন হামলায় তিন ভারতীয় নিহত

বিশ্বকাপ খেলতে গিয়ে বিপদে মেসিসহ আর্জেন্টিনা দল

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না : পেজেশকিয়ান