গাইবান্ধার পলাশবাড়ীতে হাট দখলকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে পান হাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি-জামায়াতের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের ছোট শিমুলতলা পান হাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই দুই পক্ষের লোকজন হাট এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে একটি পক্ষ হাটে গিয়ে ভাঙচুর চালালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, পান হাটের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিস্ফোরিত বস্তুটি ককটেল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিকেল ৫টায় উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন








