ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ০৫:১০ এএম

ফুটবল বিশ্বকাপ : দিনাজপুরের হিলিতে জমজমাট পতাকা বিক্রি

ফুটবল বিশ্বকাপ : দিনাজপুরের হিলিতে জমজমাট পতাকা বিক্রি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: আর মাত্র একদিন পর পর্দা উঠতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপের উন্মাদনায় ইতোমধ্যেই মেতে উঠেছেন ফুটবলপ্রেমীরা। প্রিয় দলকে সমর্থন জানাতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বেড়েছে বিভিন্ন দেশের পতাকার চাহিদা। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বিক্রিতে দেখা গেছে ব্যাপক উৎসাহ।

আজ বুধবার (১০ জুন) সকালে হিলি গোডাউন মোড়সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অটোরিকশা ও ভ্রাম্যমাণ স্টলে বিভিন্ন আকারের ফুটবল দলের পতাকা বিক্রি করছেন ব্যবসায়ীরা। ছোট, মাঝারি ও বড় আকারের পতাকা ৫০ টাকা থেকে শুরু করে কয়েকশ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। এছাড়া লম্বা বাঁশ ও লাঠিতে পতাকা টাঙিয়ে বিক্রি করতে দেখা যায় অনেক বিক্রেতাকে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, হিলিতে আর্জেন্টিনা ও ব্রাজিল, দুই দলেরই বিপুল সংখ্যক সমর্থক রয়েছে। ইতোমধ্যে অনেকেই নিজেদের পছন্দের দলের জার্সি পরে ঘোরাফেরা শুরু করেছেন। বিভিন্ন সড়ক, বাজার, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং চায়ের দোকানে বিশ্বকাপ ও প্রিয় দলকে নিয়ে চলছে আলোচনা, তর্ক-বিতর্ক ও ভবিষ্যদ্বাণী।

আরও পড়ুন

আর্জেন্টিনার সমর্থক আলী আজগর বলেন, বিশ্বকাপ এলেই অন্যরকম আনন্দ কাজ করে। আমরা বন্ধু-বান্ধব মিলে আর্জেন্টিনার পতাকা কিনেছি। আশা করছি মেসির দল এবারও ভালো খেলবে এবং শিরোপা ধরে রাখবে। 
ব্রাজিলের সমর্থক আরিফুল ইসলাম বলেন, ব্রাজিল বিশ্বের অন্যতম সফল দল। নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে এবারও ব্রাজিল দুর্দান্ত পারফরম্যান্স করবে বলে বিশ্বাস করি। দলকে সমর্থন জানাতে আমরা পতাকা ও জার্সি কিনছি। বিশ্বকাপকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে পতাকার চাহিদা। আগামী কয়েকদিন বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা। ফুটবল বিশ্বকাপকে ঘিরে হিলিজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগেেঞ্জ প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

শিক্ষকদের ডেডিকেশন হারিয়ে যাচ্ছে বলে শিক্ষাব্যবস্থা নিম্নগামী 

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আমরা বেঁচে থাকতে গণরুম-গেস্টরুম কালচার ফিরে আসতে দিবো না : সাদিক কায়েম

ঠাকুরগাঁওয়ে সাপের ছোবলে আক্রান্ত ৩

বগুড়ার ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ মামলা নিয়ে ফেসবুকে বিরুপ মন্তব্য, শিক্ষকের বিরুদ্ধে জিডি