ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ০৫:০৩ এএম

সিরাজগঞ্জের কাজিপুরে জব্দকৃত চালের নিলাম 

সিরাজগঞ্জের কাজিপুরে জব্দকৃত চালের নিলাম 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে জব্দকৃত চালের  উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ জুন) বেলা সাড়ে তিনটায় উপজেলার মেঘাইতে অবস্থিত গুদাম কর্মকর্তার কক্ষে এই নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিলামের উদ্বোধন করেন, অনুষ্ঠানের সভাপতি ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। নিলামে মোট ১৬ জন ব্যবসায়ী অংশ নেন। এতে সর্বোচ্চ দরদাতা মেঘাই বাজারের ব্যবসায়ী আসাদুল ইসলাম প্রতি কেজি ২৫ টাকা দরে নিলামের মোট ৩ দশমিক ০২০ মেট্রিক টন চাল ক্রয় করেন।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা খাদ্য কর্মকর্তা শফিকুল আলম, গুদাম কর্মকর্তা অলিউর রহমান, কাজিপুর থানা পুলিশের উপ-পরিদর্শক আসাদ। উল্লেখ্য, নিলামকৃত চালগুলো গত ১৫মার্চ রাতে উপজেলার চালিতাডাঙ্গা পুরাতন খাদ্য গুদামের দক্ষিণ পাশের জঙ্গলে অভিযান চালিয়ে উদ্ধার করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার মাঠে স্পীড স্কেটিংয়ে আবারও বগুড়ার ক্ষুদে স্কেটারদের সাফল্য

পাবনায় মাদকবিরোধী সাইকেল র‌্যালি, লালকার্ড দেখিয়ে মাদককে ‘না’

বাপুস বগুড়া জেলা শাখার নির্বাচন সম্পন্ন, সোহেল সভাপতি, জাফর সম্পাদক

ঠাকুরগাঁওয়ে তক্ষক, মোটরসাইকেল ও মাদকসহ গ্রেফতার ৩

শ্রীনগরে ডাকাতির ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেফতার ২

বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটিতে সামার-২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত