ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ০৬:২৩ পিএম

প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা ভারতীরাজা আর নেই

প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা ভারতীরাজা

বিনোদন ডেস্ক ঃ তামিল সিনেমা ইন্ডাস্ট্রির নির্মাতা, প্রযোজক, চিত্রনাট্যকার ও জনপ্রিয় অভিনেতা ভারতীরাজা মারা গেছেন।  বুধবার (১০ জুন) চেন্নাইয়ের বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ভারতীরাজার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে।

 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীরাজার প্রকৃত নাম চিন্নাসামি পেরিয়ামায়া থেভর। গত কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত বছরের মার্চে তার ছেলে অভিনেতা ও পরিচালক মনোজ ভারতীরাজার আকস্মিক মৃত্যু হয়। তখন গভীরভাবে ভেঙে পড়েছিলেন ভারতীরাজা।

এরপর অসুস্থতাজনিত কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় প্রখ্যাত এই নির্মাতা ও অভিনেতাকে। তবে পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলের মৃত্যুর শোক ভীষণভাবে আঘাত করেছিল বাবা ভারতীরাজাকে।

১৯৪১ সালের ১৭ জুলাই তামিলনাড়ুর থেনি জেলার অল্লিনাগারামে জন্মগ্রহণ করেন ভারতীরাজা। ১৯৭৭ সালে ‘১৬ ভায়াথিনিলে’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। সিনেমাটি তামিল সিনেমার ভাষা ও গল্প বলার ধরনে পরিবর্তন এনে দেয়। শহরকেন্দ্রিক গল্পের বাইরে গ্রামীণ জীবন, সাধারণ মানুষের সুখ-দুঃখ, প্রেম-ভালোবাসা, সংগ্রাম ও বাস্তবতাকে বড়পর্দায় তুলে এনে নতুন সূচনা করেছিলেন এ নির্মাতা।

আরও পড়ুন

ভারতীরাজার হাত ধরেই তামিল ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনয়শিল্পীর উত্থান ঘটে। পরিচালকের গণ্ডি ছাড়িয়ে অভিনেতা হিসেবেও দর্শকদের মুগ্ধ করেছেন। ‘মহারাজা’, ‘থিরুচিত্রম্বালম’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসা লাভ করেছেন তিনি।

দীর্ঘদিনের ক্যারিয়ারে ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করেছেন ভারতীরাজা। ২০০৪ সালে ভারত সরকার দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ প্রদান করে এই খ্যাতিমান তারকাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপিওভুক্তরা লুটেপুটে খাচ্ছে, নন এমপিওভুক্তরা বেতনই পাচ্ছে না’

হিলিতে দাম কমেছে পেঁয়াজের

প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা ভারতীরাজা আর নেই

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ?

লাইসেন্স বাতিলের পর এবার আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন

বাজেটে সবধরনের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব