ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০৭:৪৯ পিএম

নওগাঁর মান্দায় খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

নওগাঁর মান্দায় খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার চারটি বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। এ দাবিতে আজ বুধবার (১০ জুন) বেলা ১১টায় উপজেলার কালিকাপুর মৎস্যজীবীপাড়া ব্রিজ এলাকায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে গোয়ালমান্দা ঈদগাহ মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৎস্যজীবীপাড়া ব্রিজে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে স্থানীয় কৃষক, শ্রমজীবী মানুষসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন

মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, নুরুল্লাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক দুলাল হোসেন, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং কৃষক মকলেছার রহমান, আবুল কাসেম ও সাদেক হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আবারো বিয়ে করলেন জেনিফার

পাবনার সাঁথিয়ায় মাদকসেবীর জেল ও জরিমানা

দক্ষিণ কেরানীগঞ্জে ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৯৬ মামলা