ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০৭:০৪ পিএম

রূপগঞ্জে ৬ মাদক কারবারি গ্রেফতার

রূপগঞ্জে ৬ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসনকেন্দ্র ও কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার(৯ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৫ বোতল বিদেশী মদ, পাঁচশত গ্রাম গাঁজা, ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফায়ারড্রিল, ৪১ পিস ইয়াবাসহ পুলিশ তাদের গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃতরা হচ্ছে গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন (২৯), বাবু লাল (২০), বরপা এলাকার আকাশ মিয়া(২৪), চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ফরহাদ হোসেন (২২), রনি মিয়া (২৬) ও কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার  দিল মোহাস্মদ দিলু (৩০)। 

আরও পড়ুন

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আবারো বিয়ে করলেন জেনিফার

পাবনার সাঁথিয়ায় মাদকসেবীর জেল ও জরিমানা

দক্ষিণ কেরানীগঞ্জে ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৯৬ মামলা  

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ সড়ক জলাবদ্ধতা মুক্ত হলো