ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের পেট্রোল টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপভ্যান ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বুড়িচং থানা পুলিশ।
আজ বুধবার (১০ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।
পুলিশ জানায়, গত ৯ জুন সকালে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি টিম মহাসড়কে উল্টোপথে চলাচলকারী অবৈধ থ্রি-হুইলার (ইজিবাইক ও অটোরিকশা) আটক করে আইনি ব্যবস্থা নিয়েছিল। এ সময় নিমসার আমবাজার এলাকায় একটি অটোট্রলি আটককে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক অটোট্রলির চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে সেটি উল্টে যায়। পরে তার ডাক-চিৎকারে ১০০-১৫০ জন থ্রি-হুইলার চালক ও সহযোগী ঘটনাস্থলে জড়ো হয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা চালায়।
ঘটনার পর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং ভাইরাল ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। পরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনগ্রেপ্তাররা হলেন- মো. বিল্লাল হোসেন, মো. ইউসুফ মিয়া, মো. হাসান, মো. রিফাত, মো. হাবিব, মো. মফিজ, মো. আক্তার হোসেন, মো. সিফাত, মো. রবিউল, আবু ইউসুফ ইকরাম, মো. জুয়েল, মো. সরোয়ার হোসেন, নুপুর সাহা, মো. সোহাগ মিয়া, মো. বিল্লাহ, মো. সোহেল মিয়া, মো. ইব্রাহিম খলিল, মো. দেলোয়ার হোসেন এবং মো. আজিজুল।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজ ডেস্ক



_medium_1781097467.jpg)

_medium_1781096426.jpg)
