দিনাজপুরের চিরিরবন্দরে অপটিক্যাল ফাইবার তার চুরির অভিযোগে গ্রেফতার ৩
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : চিরিরবন্দরে অপটিক্যাল ফাইবার তার চুরির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার নান্দেড়াই গ্রামের ময়েন উদ্দিন চেয়ারম্যানের এমএইচ পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার ধারে ঘটনাটি ঘটেছে।
গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পলাশ উদ্দিন (৩০), দিনাজপুর জেলার বিরামপুর থানার পূর্ব জগন্নাথপুর এলাকার রাশেদুল ইসলাম (২৭), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার লক্ষবাপাড়ার আরিফ হোসেন (২১)।
এছাড়াও অজ্ঞাতনামা আরও ৭/৮ জন পরস্পরের যোগসাজশে অপটিক্যাল ফাইবার তার চুরি করাকালীন এলাকাবাসী তাৎক্ষণিক থানায় জানায়। পরবর্তীতে পুলিশ দ্রুত এসে ৩৫০ মিটার তারসহ এদের গ্রেফতার করে।
আরও পড়ুনথানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত মঙ্গলবার নিয়মিত মামলা দায়ের করে আজ বুধবার (১০ জুন) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন



_medium_1781097467.jpg)

_medium_1781096426.jpg)


