পাবনার সাঁথিয়ায় মাদকসেবীর জেল ও জরিমানা
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না এক মাদক সেবনকারীকে জেল ও জরিমানা প্রদান করেছেন। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, সাঁথিয়া উপজেলার সোনাকুড়া বরাট গ্রামের মো: আনিস ফকিরের ছেলে মো: আশিক ফকিরকে (২৫) আটক করা হয়।
আজ বুধবার (১০ জুন) ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না মাদকসেবী মো: আশিক ফকিরকে ১বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অনাদায়ে, আরো ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। রায় শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন


_medium_1781097467.jpg)

_medium_1781096426.jpg)



