ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০১:৫৮ পিএম

‘নিরাপদ থাকতে অঞ্চল ছাড়ুন’ যুক্তরাষ্ট্রকে আরাগচি

‘নিরাপদ থাকতে অঞ্চল ছাড়ুন’ যুক্তরাষ্ট্রকে আরাগচি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপদ থাকতে চাইলে যুক্তরাষ্ট্রকে অঞ্চল ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এমন সতর্কবার্তা দেন।

গতকাল মঙ্গলবার এক্সে পোস্টটি দিয়েছেন আরাগচি। তিনি লিখেছেন, ‘যুদ্ধক্ষেত্রে পরাজয়ের মুখোমুখি হওয়ার পরও যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা ও সংকল্পকে পরীক্ষা করার পথ বেছে নিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছেড়ে দেবে না। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান।’

আরও পড়ুন

ওই পোস্টে আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দিয়েছেন যে পারস্য উপসাগরের ইতিহাসে বহিরাগত হস্তক্ষেপকারীদের ভয়াবহ পরিণতির বহু অধ্যায় রয়েছে। এক্স পোস্টটির সঙ্গে আব্বাস আরাগচি একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে হরমুজ প্রণালিকে দেখানো হয়েছে। এতে লেখা আছে, ‘ফরএভার পার্সিয়ান গালফ (চিরন্তন পারস্য উপসাগর)।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নিরাপদ থাকতে অঞ্চল ছাড়ুন’ যুক্তরাষ্ট্রকে আরাগচি

ইউনিসেফ থেকে হামের টিকা কিনছে সরকার

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি হাবিবুর গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে  বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

কক্সবাজারে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম