ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৬ ০৮:৩৭ পিএম

মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

সংগৃহীত,মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার অবসানে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব বলেছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে সহিংসতার বিস্তারে তিনি গভীরভাবে শঙ্কিত। পাশাপাশি গাজায় প্রবেশের সীমান্ত পথগুলো পুনরায় খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, ‌‌‘‘সব ধরনের হামলা অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে। লেবানন, ইরান এবং গাজায় চলমান যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে।’’

লেবাননের রাজধানীতে হামলার জবাবে ইরান ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর সোমবার ইরানি লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথম কোনো হামলা-পাল্টা হামলার ঘটনা এটি।

পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়পক্ষকে অবিলম্বে ‘গোলাগুলি’ বন্ধ করার আহ্বান জানান। এর পরপরই সোমবার ইসরায়েল ও ইরান উভয়পক্ষই পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা দেয়। যদিও পুনরায় যুদ্ধ শুরুর পথ খোলা রয়েছে বলে জানিয়েছে তেহরান ও তেল আবিব।

আরও পড়ুন

গত এপ্রিলের পর দুই দেশের মধ্যকার এই সরাসরি সংঘাত তিন মাসেরও বেশি সময়ের যুদ্ধ অবসানের লক্ষ্যে তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর ওয়াশিংটনের চলমান প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার হুমকি তৈরি করেছে।

গুতেরেস বলেছেন, মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করতে গাজায় বন্ধ করে দেওয়া সীমান্ত পথগুলো ইসরায়েলের খুলে দেওয়া উচিত।

সূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখাউড়ায় বিস্ফোরক আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

লালমনিরহাটে তুচ্ছ ঘটনায় মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লায় পুলিশের গাড়িতে অটোরিকশা চালকদের হামলা-ভাঙচুর, ৩ সদস্য আহত

লালমনিরহাটে নদীতে গোসলে নেমে এক ভাই এখনও নিখোঁজ

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন আসিফ মাহমুদ