ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০৭:১৪ এএম

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

ছবি, সংগৃহীত, ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

আন্তর্জাতিক ডেস্কফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের দেশটি।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, দখলকৃত পশ্চিম তীরে সহিংসতা ও বসতি সম্প্রসারণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পাঁচ দেশ সমন্বিত নিষেধাজ্ঞা আরোপ করেছে।

একই সঙ্গে তিনি ঘোষণা করেন, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচকে ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের ব্রিটিশ, কানাডীয়, অস্ট্রেলীয়, নিউজিল্যান্ড ও নরওয়েজিয়ান অংশীদারদের সঙ্গে সমন্বয় করে আমরা দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও সহিংসতা বৃদ্ধির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছি।”

তিনি আরও জানান, “ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচসহ মোট চারজন বসতি সংগঠনের নেতা এবং ২১ জন সহিংস বসতি স্থাপনকারীকে ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়েছে।”

পররাষ্ট্রমন্ত্রী ব্যারো বলেন, বেজালেল স্মোটরিচ পশ্চিম তীরের সংযুক্তিকরণ নীতি প্রকাশ্যে সমর্থন করেন এবং নতুন বসতি স্থাপন, গাজা পুনঃউপনিবেশকরণ, ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থনৈতিক অবক্ষয় এবং ফিলিস্তিনি জনগণের ওপর এর নেতিবাচক প্রভাব সৃষ্টিকারী নীতিকে উৎসাহিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত

দেশে ২২ দিনেই রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

ড. ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন না এটা নিশ্চিত: শফিকুল আলম

ওমরাহ পালনে গিয়ে প্রাণ গেল মাসহ দুই সন্তানের

ইরানের নতুর করে বড় ধরনের হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প