ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০৯:৩৮ রাত

সিরাজগঞ্জের চৌহালীতে বাড়ছে যমুনার পানি দেখা দিয়েছে তীব্র ভাঙন

সিরাজগঞ্জের চৌহালীতে বাড়ছে যমুনার পানি দেখা দিয়েছে তীব্র ভাঙন

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বাড়তে শুরু করেছে। এ কারণে চরাঞ্চলের আবাদি জমির ফসল তলিয়ে যাচ্ছে। নদী তীরবর্তী এলাকা সমূহে দেখা দিয়েছে নদীভাঙন। প্রায় ২০দিন আগ থেকে নদীর পানি বাড়তে শুরু করলেও ঈদের পর থেকে ভাঙন দেখা দেয়ায় নদী তীরের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, ঈদের পর থেকে যমুনা নদীর পূর্বপাড়ে অবস্থিত চৌহালী উপজেলার বাগুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ, ভূতের মোড়, চরবিনানুই, কাঠালিয়া ও হিজুলিয়া এবং ঘোরজান ইউনিয়নের মুরাদপুর ও ধীতপুর এলাকার প্রায় ৭-৮ কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙন দেখা দিয়েছে।

ইতোমধ্যে এসব এলাকার বেশ কিছু বসতবাড়ি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। নদীতীরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও বসতবাড়ি এবং চরাঞ্চলের ফসলি জমির মালিকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এদিকে, নদীর পানি বেড়ে যাওয়ায় যমুনা নদীর পূর্বপাড়ে অবস্থিত কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার মানুষজন চরাঞ্চলের অভ্যন্তরে নৌকা ছাড়া চলাচল করতে পারছে না। এসব এলাকাগুলোর বিভিন্ন স্থানে নদী তীরে ভাঙন দেখা দিয়েছে। মানুষজন চরাঞ্চলের আবাদি জমির ফসল তলিয়ে যাওয়ার শঙ্কয় রয়েছেন।

আরও পড়ুন

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বলেন,  গত ১৪ মে থেকে যমুনা নদীতে পানি বাড়তে থাকে। তবে গত  মঙ্গলবার থেকে নদীর পানি কমতে শুরু করেছে। গত বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি কাজিপুর পয়েন্টে ২২ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

একই সময়ে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায় নদীর পানি ২৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরো বলেন, জুন, জুলাই ও আগস্ট মাস মূলত বর্ষা মৌসুম। তাই এ সময়ে নদীতে পানি বাড়বে এটাই স্বাভাবিক। যে কারণে চরাঞ্চল ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। তবে পানি দ্রুত বাড়লেও তা এখনো বিপদসীমা অতিক্রম করেনি।

নদীভাঙন প্রসঙ্গে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, চৌহালী উপজেলার ভূতের মোড় এলাকার নদী তীর সংরক্ষণ বাঁধে ভাঙন দেখা দেওয়ায় সেখানে জিও ব্যাগ ও জিও টিউব ফেলা হচ্ছে। এছাড়াও খাসকাউলিয়াসহ দুইটি স্থানের বাঁধে ভাঙন দেখা দেওয়ায় সেখানে ইতোমধ্যে সংস্কার কাজ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে বাড়ছে যমুনার পানি দেখা দিয়েছে তীব্র ভাঙন

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

চাঁপাইনবাবগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রেস্তোঁরা কর্মচারী গ্রেফতার

মা হচ্ছেন সোহিনী

উত্তরাঞ্চলকে কৃষি হাব করতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ

সাতক্ষীরার শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা