ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০৯:৩৪ রাত

চাঁপাইনবাবগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রেস্তোঁরা কর্মচারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রেস্তোঁরা কর্মচারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে(৩০) ধর্ষণের অভিযোগে সঞ্জয় হালদার(৪২) নামে এক রেস্তোঁরা কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। সঞ্জয় চৌডালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার সাধু হালদারের ছেলে। আজ রোববার (৭ জুন) বেলা আড়াইটায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ১২টায় নিজ বাড়িতে ভুক্তভোগী নারীকে ফুসলিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে সঞ্জয়। এসময় তার স্ত্রী বা অন্য কেউ বাড়িতে ছিল না। তবে ঘটনাটি প্রতিবেশীরা টের পান।

বিষয়টি নিয়ে গত শনিবার এলাকায় আলোচনা-সমালোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানির পর আজ রোববার (৭ জুন) সকালে সঞ্জয়কে আটক করে গণধোলাই দেয় বিক্ষুব্ধ জনতা। এরপর তাকে মাদ্রাসাপাড়া এলাকার একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন

গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, এ ঘটনায় ওই নারীর মামা বাদি হয়ে সঞ্জয়ের নামে আজ রোববার (৭ জুন) বিকেলে থানায় ধর্ষণ মামলা করেছেন। আসামিকে আদালতে পাঠানো, আদালতে ওই নারীর ২২ ধারায় জবানবন্দী গ্রহণ ও মেডিক্যাল টেষ্টের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রেস্তোঁরা কর্মচারী গ্রেফতার

মা হচ্ছেন সোহিনী

উত্তরাঞ্চলকে কৃষি হাব করতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ

সাতক্ষীরার শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

বগুড়ার আদমদীঘি সদর ইউপির প্রায় ৩ কোটি টাকার বাজেট ঘোষণা

ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার