ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০৯:১৫ রাত

ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিনে ঝটিকা মিছিল করার অভিযোগে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার (৭ জুন) বিকেলে গ্রেপ্তারদের সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ।  

গ্রেপ্তাররা হলেন- ইমন শেখ (২৮), মো. ফরহাদ হোসেন (২৮), সাইফুল (৪০), নাজিম উদ্দিন (২৫), মো. ফারুক হাসান (৩৮), মো. মেহেদী হাসান আলাল (৩৫), মো. ইকবাল তালুকদার (৩০), রনি ঘোষ (৩৭) এবং মো. মনির হোসেন (২৯)।

আরও পড়ুন

তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ভালুকা পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। 
থানা পুলিশ সূত্র জানায়, শনিবার (৬ জুন) সকালে ভালুকার জামিরদিয়া এলাকার ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করে।
এ ঘটনার পর রাতভর উপজেলার হবিরবাড়ী, বাটাজোড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ওই নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।  

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।এ ধরনের অভিযান নিয়মিত চলবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘি সদর ইউপির প্রায় ৩ কোটি টাকার বাজেট ঘোষণা

ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

টলিউডের ক্ষমতার রাজনীতি নিয়ে মুখ খুললেন অনির্বাণ

দীপেন দেওয়ানের পুনর্বহাল দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

৫ আগস্ট জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা