শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক
শেরপুরের নালিতাবাড়ীতে ১৯২ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
আটক কারবারি সালমান মিয়া (৩০) উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে ভারতীয় মদ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার দাওধারা এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একইসাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি চালক কারবারি সালমানকে আটক করা হয়।
আরও পড়ুনএ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1780843445.jpg)

_medium_1780842843.jpg)





