ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০৮:৩৫ রাত

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে আদনান মাতুব্বর (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (৭ জুন) দুপুরে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদনান একই এলাকার আসাদুল মাতুব্বরের ছেলে।

ফায়ার সার্ভিস জানায়, উঠানে খেলার সময় অসাবধানবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আদনান। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা । পরে স্থানীয়রা পানিতে ভাসতে দেখে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিসিবি নির্বাচনে ২৫ পরিচালক হলেন যারা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক লাঞ্ছিত, বহির্বিভাগ বন্ধ, দুর্ভোগে রোগীরা

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাঁচবিবির সংগীত শিল্পী মিলনের মৃত্যু

কলাপাড়ায় নদীর চর থেকে জেলের মরদেহ উদ্ধার

বগুড়া শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি