ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০৮:০৮ রাত

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার, মদ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার, মদ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার দিবাগত রাতে পুলিশ বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে। পুলিশ সুত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের নিখিল চন্দ্রের ছেলে রিপন চন্দ্র, একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম ও শাহিন ইসলাম।

এদের কাছ থেকে  ৫শ’ লিটার কেরু কোম্পানির মদ পাওয়া গেছে। এছাড়া ধৃত অন্য আসামিরা হলো,সান্তাহার স্টেশন কলোনীর চান্দু প্রামানিকের ছেলে আব্দুর রহমান, ইয়ার্ড কলোনীর বোরহান হোসেনের ছেলে সম্রাট, নতুন বাজারের আফছার আলীর ছেলে আরিফুল ইসলাম ও সিআর মামলায়  চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের আফছার আলীর ছেলে গোলাম রব্বানী।

আরও পড়ুন

এদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের আজ রোববার (৭ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ. লীগের মিছিল-হামলার পর থানার ওসি প্রত্যাহার

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার, মদ উদ্ধার

মেয়ের চিকিৎসা করতে  গিয়ে চাকরি হারালেন পিতা, ২৬ বছর ধরে মানবেতর জীবন

সফলতার একযুগ পেরিয়ে মধুপুরের এস কে সাগর শান

বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির ২ মাসের জেল 

ঢাকার মঞ্চ মাতাতে আসছেন অনুপম